গোপনীয়তা
SpareHunt আপনার WhatsApp নম্বর, আপনার লেখা পার্টস ও মেশিনের তথ্য, আর দিলে ছবি — এটুকুই নেয়। ছবির ভেতরের GPS তথ্য সংরক্ষণের আগেই মুছে ফেলা হয়। প্রতিটা Hunt-এর প্রকাশ্য পাতায় শুধু কোন পার্টস খোঁজা হচ্ছে সেটাই থাকে; আপনার ছবি, মেশিনের বর্ণনা ও ফোন নম্বর সেখানে দেখানো হয় না। আমরা কোনো তথ্য বিক্রি করি না, কোনো tracking cookie বসাই না, আর কোনো পেমেন্টের তথ্য রাখি না।
সর্বশেষ হালনাগাদ 2026-09-03
আমরা কী কী তথ্য নিই
Hunt রিকোয়েস্ট, Ask an Engineer বা Surplus তালিকাভুক্তির সময়: আপনার WhatsApp নম্বর, আর আপনি যা লেখেন — part number, ব্র্যান্ড ও মডেল, কোন মেশিনে লাগবে, কত জরুরি। ছবি দিলে সেটাও।
সরবরাহকারী হিসেবে যোগ দিলে: নাম, কোম্পানির নাম, ইমেইল, ফোন ও WhatsApp নম্বর।
আমরা কোনো advertising বা tracking cookie বসাই না, আর তৃতীয় পক্ষের কোনো analytics চালাই না।
ছবির ভেতরের লুকানো তথ্য মুছে ফেলা হয়
মোবাইলে তোলা ছবির ভেতরে সাধারণত GPS স্থানাঙ্ক ও ফোনের মডেল লেখা থাকে। আমাদের সার্ভারে সংরক্ষণের আগে ছবিটা নতুন করে তৈরি করা হয়, তাই ওই তথ্য বাদ পড়ে যায়। ছবির URL অনুমান করা যায় না, আর search engine-কে ওই ফোল্ডার পড়তে নিষেধ করা আছে।
কে কী দেখে
প্রতিটা Hunt রিকোয়েস্টের একটা প্রকাশ্য পাতা তৈরি হয় — সরবরাহকারীরা যাতে খুঁজে পান। ওই পাতায় শুধু **কোন পার্টস খোঁজা হচ্ছে** আর কাজটা কোন ধাপে আছে সেটা থাকে। আপনার ছবি, মেশিনের বর্ণনা ও ফোন নম্বর ওখানে দেখানো হয় না।
সরবরাহকারী কোট দেওয়ার আগে আপনার নাম বা ফোন নম্বর দেখতে পান না — আমাদের কোড ওই তথ্য তাঁদের কাছে পাঠায়ই না। পার্টসটা চিনতে যা লাগে (মেশিনের বর্ণনা ও ছবি) সেটা তাঁরা দেখেন।
আপনার নিজের Hunt-এর পুরো তথ্য দেখেন আপনি আর আমাদের টেকনিশিয়ান।
আমরা কী করি না
আপনার তথ্য বিক্রি করি না, ভাড়া দিই না, আর বিজ্ঞাপনের জন্য কাউকে দিই না।
কোনো পেমেন্টের তথ্য নিই না — কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট বা bKash-এর কোনো তথ্য আমাদের কাছে থাকে না, কারণ সাইটে কোনো পেমেন্ট নেওয়াই হয় না।
কতদিন রাখা হয়, আর মুছতে চাইলে
Hunt-এর রেকর্ড আমরা রাখি যাতে পরে একই পার্টস খুঁজলে দ্রুত উত্তর দেওয়া যায়। এখনো কোনো স্বয়ংক্রিয় মেয়াদ ঠিক করা হয়নি — এটা আমরা ঠিক করছি, আর ঠিক হলে এই পাতায় লিখে দেব।
আপনার তথ্য মুছে ফেলতে চাইলে WhatsApp-এ আপনার SH নম্বরটা দিয়ে বলুন। আমরা আপনার ফোন নম্বর, ছবি ও মেশিনের বর্ণনা মুছে দেব।