SPAREHUNT

Schneider VFD fault guide

OCFওভারকারেন্ট fault

Schneider VFD-এ OCF মানে ওভারকারেন্ট fault। ড্রাইভের আউটপুট কারেন্ট সীমার বেশি হয়ে গেছে — সাধারণত মোটর/ক্যাবলে শর্ট, মেশিন জ্যাম, অথবা মোটরের প্যারামিটার ভুল বসানো থাকলে হয়। নিচে ধাপে ধাপে করণীয় দেওয়া আছে; সমস্যা না মিটলে RFQ দিন — মেরামত জানা টেকনিশিয়ান বা প্রয়োজনীয় পার্টসের খোঁজ আমরা দেব।

Schneider VFD-এ OCF fault মানে কী?

ওভারকারেন্ট fault। ড্রাইভের আউটপুট কারেন্ট সীমার বেশি হয়ে গেছে — সাধারণত মোটর/ক্যাবলে শর্ট, মেশিন জ্যাম, অথবা মোটরের প্যারামিটার ভুল বসানো থাকলে হয়।

OCF fault এলে কী করব?

  1. মেশিনে কিছু আটকে আছে কিনা দেখুন — বেল্ট, বিয়ারিং, লোড
  2. মোটর ক্যাবল ও কানেকশন খুলে দেখুন — পোড়া দাগ বা লুজ টার্মিনাল
  3. মোটরের nameplate-এর কারেন্ট ড্রাইভের প্যারামিটারে ঠিকমতো বসানো আছে কিনা মেলান
  4. Acceleration time খুব কম হলে বাড়িয়ে দেখুন
  5. তাতেও গেলে মোটর ও ক্যাবল megger দিয়ে টেস্ট করান

⚠ সাবধান: কাজ শুরুর আগে power বন্ধ করে অন্তত ৫–১০ মিনিট অপেক্ষা করুন — VFD-র DC bus ক্যাপাসিটরে মারাত্মক ভোল্টেজ জমে থাকে। ভেজা হাতে কখনো নয়।

সমাধান হলো না?

Hunt রিকোয়েস্ট দিন — উত্তর আসে তিন পথে: নতুন পার্টস, মেরামত, বা অন্য কারখানার surplus।

RFQ দিন